
পটুয়াখালীর গলাচিপায় আগুন লেগে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার রাতে গলাচিপা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানের ভারাটিয়ারা হলো অসিম মিয়া ( ফলের দোকান ) মিরাজ (মুদি মোনহরি) গোপাল (সেলুন) , আবুল কালাম আকনের (ডলপিন কাউন্টার) ইলিয়াস হোসেন (স্টেশনারী) নাসির উদ্দিন ( খাবার হোটেল) মুজিবর রহমান (স্টেশনারি) মনির হোসেন (স্টেশনারী) খলিল মিয়া (চায়ের দোকান) ।
দোকানের মালিক হলেন আবুল হোসেনের দুইটি, শহিদ হোসেনের দুইটি, চানমিয়া হাং একটি, মাসুদুর রহমান একটি, মজিবুর রহমান একটি, মেহেদী হাসান শাওন দুইটি স্থানীয় লোকদের ধারনা কোটি টাকার ক্ষতি হয়েছে ।
স্থানীয় সূত্র জানায়, গলাচিপা সরকারী কলেজের সামনের সড়কের পূর্ব পাশে থাকা দোকান গুলোতে শনিবার ভোর ৪টার দিকে পথচারিরা আগুন দেখতে পায়। স্থানীরা , সেনাবাহিনী , ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নেভানোর সহযোগিতা করে।
গলাচিপা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো: কামাল হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে আগুন নিভাতে চেষ্টা চালাই । এরই মধ্যে ৯টি দোকান পুড়ে যায়। বিদ্যুৎ সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে তার ধারনা। তিনি জানান, ৫০ লক্ষ টাকার ক্ষতি হলেও উদ্ধার করা হয়েছে প্রায় ১৫-২০ লক্ষ টাকার মালামাল।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাসুদুর রহমান বলেন, গলাচিপ ফায়ার সার্ভিসের সাব স্টেশনের পুরানো নাম্বারে শতবার চেষ্টাকরেও তাদের পাওয়া যায়নি। পরবর্তীতে জানতে পারি ফায়ার সার্ভিস নাম্বার পরিবর্তন করেছে । ফায়ার সার্ভিসের নতুন নাম্বারগুলো যদি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হত না ।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: নাসিম রেজা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন । আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের সরকারী সাহায্যে ও সহযোগিতা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, ঘটনাস্থল উপজেলা বিএনপি’র নেতাকর্মী পরিদর্শন করেছেন। সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পূর্নবাসন করার জন্য বিএনপি সর্বাধিক সহযোগিতা করবে ।


