

জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) পটুয়াখালী জেলা শাখার ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জিসান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসফিয়া আদ্রিতা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিনিয়র জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন এনসিটিএফ এর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনি এবং রিটার্নিং কর্মকর্তার ইয়েস বাংলাদেশের সদস্য মেহেদী হাসান রিফাত।
এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন, নিকিতা বিনতে নিজাম, সাংগঠনিক সম্পাদক নাহিদা বিনতে নেছার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল আদিব,শিশু সংসদ সদস্য ছেলে আবদুল্লাহ সাদ মাহির, শিশু সংসদ সদস্য মেয়ে ইভানা রূপন্তী, শিশু গবেষক ছেলে আবু তৌহিদ মো.সিফাত, শিশু গবেষক মেয়ে জান্নাতুল মাওয়া জিতু, শিশু সাংবাদিক ছেলে সৈয়দ মুশফিকুর রহমান, শিশু সাংবাদিক মেয়ে ফারজানা আক্তার ইভা নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ভলান্টিয়ার মোঃ জাহিদ হোসেন, ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার জহিরুল ইসলাম, সাবেক সভাপতি শামিম আল মামুন, সাবেক ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার হাসিবুর রহমান, ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ফারহানা আক্তার জলি, সদ্য বিদায়ী সভাপতি মো. রুবাইয়াত হক মেহেদী।
নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় সভাপতি জিসান বলেন,‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল সদস্যদের প্রতি। আমরা একসাথে শিশুদের কল্যাণে কাজ করতে চাই।’
সাধারণ সম্পাদক আদ্রিতা বলেন, ‘শিশুদের কণ্ঠস্বর হয়ে ন্যায়বিচার ও সুরক্ষার পক্ষে সোচ্চার থাকবো।’
প্রসঙ্গগত: ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স একটি শিশু ও কিশোর নেতৃত্বভিত্তিক সংগঠন, যা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত হয়। এনসিটিএফ দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে আসছে।সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে শিশুদের নেতৃত্ব বিকাশ এবং অধিকার রক্ষার লক্ষ্যে নতুন কমিটি গঠিত হয়। নতুন নেতৃত্ব আগামী দুই বছর জেলার শিশু অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।